সাংবাদিক আনিস আলমগীরের জামিন চায় তার পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক আনিস আলমগীরের জামিন চায় তার পরিবার। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের পর থেকে দুই মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে নেওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয় এবং পরদিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি বন্দি।

গ্রেফতারের পর আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের করা মামলায় অবিলম্বে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছিল যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশেও মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জামিন দাবি করেছে। তবে জামিন মেলেনি আনিস আলমগীরের।

শিরোনাম