সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জবিসাসের মানববন্ধন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জবিসাসের মানববন্ধন হয়েছে।গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুঁপিয়ে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন করেন তারা।

এসময় জবিসাসের দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাকেরুল ইসলাম বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”

শিরোনাম