সাংবাদিক তুহিন হত্যার ময়নাতদন্তে ৯টি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে

গাজীপুর প্রতিনিধিঃ
সাংবাদিক তুহিন হত্যার ময়নাতদন্তে ৯টি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতে নিহত তুহিনের দেহে ৯টি গুরুতর আঘাত থাকার তথ্য উঠে এসেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর ৯টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর ছিল।

শিরোনাম