সাংবাদিক তুহিন হত্যার সাথে জ‌ড়িত‌দের গ্রেফতারের দা‌বি‌তে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
সাংবাদিক তুহিন হত্যার সাথে জ‌ড়িত‌দের গ্রেফতারের দা‌বি‌তে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের গৌরাঙ্গবাজার মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব।

মানববন্ধ‌নে বলা হয়, শুধু সাংবা‌দিক তু‌হিন‌কে হত‌্যা নয়, গাজীপু‌রে আরেক সাংবা‌দিক‌কে নৃশংসভা‌বে নির্যাতন করা হ‌য়ে‌ছে। সারা‌ দে‌শে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌চ্ছে। যা দে‌শে এক ভী‌তিকর প‌রি‌স্থি‌তি তৈ‌রি ক‌রে‌ছে।

শিরোনাম