সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ
সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (০৯ আগস্ট) বিকালে সাত আসামিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এই সাত আসামি হলেন- মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল আমিন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান, সুমন ওরফে সাব্বির। এর আগে শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের কারণ জানান।