সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল

গাজীপুর প্রতিনিধিঃ
সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় মামলার তদন্ত শেষে ১১ কর্মদিবসের মধ্যে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে জিএমপি সদর দফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএমপির উপ-কমিশনার (ডিসি, ক্রাইম) রবিউল হাসান এ তথ্য জানান।

চার্জশিটভুক্ত আসামিরা হলো– জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান (৩৪), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (২৮), খুলনার সোনাডাঙ্গা উপজেলার ময়লাপোতা গ্রামের হানিফের ছেলে আল-আমিন (২১), কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহজালাল (৩২), পাবনার চাটমোহর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামদ্দিন হাসানের ছেলে ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আবদুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৬), রফিকুল ইসলাম আরমান এবং শামীম হোসেন।

শিরোনাম