সাংবাদিক বাদলকে মারধরের ঘটনায় থানায় মামলা, পুলিশ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা
রংপুর প্রতিনিধিঃ
সাংবাদিক বাদলকে মারধরের ঘটনায় থানায় মামলা, পুলিশ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা। রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মব সৃষ্টি করে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পাশাপাশি এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেছেন, আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার মধ্যে মামলার আসামিরা গ্রেফতার না হলে পরদিন রংপুর মহানগর পুলিশ কার্যালয় ঘেরাও করা হবে। একইসঙ্গে আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের সব ধরনের খবর বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।