সাঙ্গ হলো মানিকগঞ্জ সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ

সংবাদ জমিন ডেস্ক:
সাঙ্গ হলো মানিকগঞ্জ সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ। মানিকগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সদস্যরা তিন দিনের আনন্দ ভ্রমণ শেষে বাড়ি ফিরেছেন। সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের নেতৃত্বে গত ৬ থেকে ৮ মে পর্যন্ত কক্সবাজারে এ ভ্রমণের আয়োজন করা হয়।

গত ৬ মে দুপুর ১২টা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তারা দ্যা সী প্রিন্সেস হোটেলে দুই রাত অবস্থান করেন। ভ্রমণ শেষে ৮ মে দুপুর ২টা ৫ মিনিটে বিমানযোগে মানিকগঞ্জে ফিরে আসেন। ভ্রমণকালে সদস্যরা কক্সবাজারের মেরিন ড্রাইভ, হিমছড়ি, পাথরটেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন এবং সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করেন। শেষ দিন রাতে মতবিনিময় সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক আক্তার হোসেন মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এফ এম ফজলুল হক এবং সদস্য বাবুল আক্তার মঞ্জুর।
ভ্রমণ আয়োজন সফল করতে সহযোগিতা করায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, পুলিশ সুপার সারওয়ার আলম, ডেবোনেয়ার গ্রুপের পরিচালক আকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সম্পাদক পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

শিরোনাম