সাজেকে পর্যটকবাহী জিপ খাদে,নিহত-১, আহত-১২

রাঙামাটি প্রতিনিধিঃ
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে,নিহত-১, আহত-১২। রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন।

নিহত পর্যটকের নাম রুবিনা আফসানা রিংকি বলে জানা গেছে। নিহত ও আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

শিরোনাম