সাজ্জাদ হত্যার ঘটনায় যুবদলের আরও দুজন গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ
সাজ্জাদ হত্যার ঘটনায় যুবদলের আরও দুজন গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার। চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদকে গুলি করে হত্যার ঘটনায় যুবদলের আরও দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে মহানগর ও পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তারা হলেন- রিয়াজ করিম (৩৩) ও মো. ইউসুফ ওরফে হিরন (২৫)। তাদের কাছ থেকে সাজ্জাদ হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। এর আগে একই ঘটনায় যুবদলের আট কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো।

শিরোনাম