সাটুরিয়ায় দোররা মারার প্রতিবাদ করায় ১ যুগ ধরে এক ঘরে ৪ পরিবার

সাটুরিয়া(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বিয়ে সংক্রান্ত সালিশে দোররা মারার প্রতিবাদ করায় ৪ পরিবার ১ যুগ ধরে একঘরে করে রাখা হয়েছে।এ ঘটনায় প্রশাসনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার নওগাঁও গ্রামের হিন্দুধর্মাবলম্বী এক ছেলে ও মেয়ে প্রেমের টানে পারি জমায়।পরে তাদের ধরে এনে গ্রাম্য সালিশ বসায়।ঐ সালিশে মেয়েটিকে ১০১ ঘা দোররা মারা হয়।সালিশে দোররা মারার ঘটনায় প্রতিবাদ করলে নওগাঁও গ্রামের জাফর, তার দুই ভাই সাদেক শিকদার ও আলম শিকদার এবং কাকা জিলাল হোসেনের পরিবারকে একঘরে করে রাখার ঘোষণা দেন ইউপি সদস্য রাজ্জাকসহ মাতবররা।একযুগ পার হলেও আজ অবধি একঘরে উড্ডো করা হয়নি।

ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবদুর হান্নান ওরফে হানিফ সংবাদ মাধ্যমকে বলেন, একঘরে করে রাখার বিষয়টি বেশ কয়েকবার মঅমাংসা করে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ওই পরিবারের লোকজনকে মাতবরদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ যাননি।

ভুক্তভোগী পরিবারের সদস্য জাফর আলী গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান সংবাদ মাধ্যমকে জানান, একঘরে করার বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। উপজেলার প্রশাসনের গণশুনানিতে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ছবি-প্রতিকী

শিরোনাম