সাতক্ষীরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ছোট ভাই’র,আহত বড় ভাই

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ছোট ভাই’র,আহত বড় ভাই । সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাড়ির পাশের একটি মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে খামার মালিকের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একই পরিবারের চার জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, কেরালকাতা ইউনিয়নের বেরবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের ভাই জামাল উদ্দিন (৬২) ও তার স্ত্রী শাহানারা খাতুন (৫৫)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

শিরোনাম