সাতক্ষীরায় বিএনপির ৪৯ নেতাকর্মী জামায়াতে যোগদান করলেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ
বিএনপির ৪৯ নেতাকর্মীর জামায়াতে যোগদান করলেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির ৪৯ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যোগদানকৃতদের সংবর্ধনা প্রদান করা হয়।

ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে ৭নং ওয়ার্ডের ৩০ জন এবং ৮নং ওয়ার্ডের ১০ জন ও ৯নং ওয়ার্ডের ৯ জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

শিরোনাম