সাতক্ষীরায় যৌতুকের বলি গৃহবধূ

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আমিরুল ইসলাম(২৩)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছা. খাদিজা খাতুন (১৯) নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। আমিরুল মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ আমিরুলকে গ্রেপ্তার করেছে।

শিরোনাম