সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ না ফেরার দেশে

সংবাদ জমিন রিপোর্ট:
ব্যারিস্টার শফিক আহমেদ না ফেরার দেশে। সুপ্রিম কোর্টের জ‍্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক সংবাদ মাধ্যমকে এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমার বোন দেশের বাইরে মালয়েশিয়ায় আছেন। তিনি আসার পর জানাজার সময় নির্ধারণ করা হবে।”

শিরোনাম