সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন

নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন হয়েছে। ঢাকা ও চট্রগ্রামের কয়েকটি মামলার পর পল্টন থানার সর্বশেষ মামলায়ও জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাবেক এই মন্ত্রীর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম।

তিনি বলেন, বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে সাবেক পিজি হাসপাতাল ও বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। নিয়ম মাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।

শিরোনাম