সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও মাদকসহ আটক-৭

সাভার প্রতিনিধিঃ
যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও মাদকসহ আটক-৭। সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছ যৌথ বাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) ও মো. গোলাম রাব্বি (১৮),মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী।

শিরোনাম