সাভারে দুই মাস আগে নিখোঁজ কিশোরের কঙ্কাল মিললো জঙ্গলে

সাভার প্রতিনিধি:
দুই মাস আগে নিখোঁজ কিশোরের কঙ্কাল মিললো জঙ্গলে । সাভার এলাকায় একটি জঙ্গল থেকে মানবদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কঙ্কালটি নিখোঁজের দুই মাস আগে নিখোঁজ মিলন হোসেন (১৫) নামের এ কিশোরের। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিংয়ের ভেতরে জঙ্গল থেকে ওই কঙ্কাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মডেল টাউনের পাশে মিলন হোসেনের গেঞ্জি ও প্যান্ট পড়ে থাকতে দেখেন তার মা জোসনা বেগম। পাশেই কঙ্কাল পড়ে থাকতে দেখেন তিনি। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম