সাভারে আবাসিক হোটেল থেকে আটক হলো নারীসহ ২২ জনকে

সাভার প্রতিনিধিঃ
আবাসিক হোটেল থেকে আটক হলো নারীসহ ২২ জনকে। সামাজিক কার্যকলাপের অভিযোগ সাভারে ডুবাই গেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে ডুবাই গেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগ ৯ নারীসহ ২২ জনকে থানা নিয়ে আসা হয়েছে। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিরোনাম