সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ জন রিমান্ডে

সাভার প্রতিনিধিঃ
গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ জন রিমান্ডে। সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া আরেক আসামি কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা ও একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৮)। তাজুল ও শ্রাবণের তিন দিন এবং অন্তু দেওয়ানকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। একই সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী মামলার প্রধান আসামি দেলোয়ার ভূইয়ার রিমান্ড শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ ধার্য করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শিরোনাম