সাভারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ
১২ নেতাকর্মী গ্রেপ্তার। সাভারে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ৮ নভেম্বর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মজিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিরোনাম