সাভার প্রতিনিধিঃ
ডাব ব্যবসায়ী চাঁদা না দেয়ায় ছাত্রদল নেতার ডাব লুট,থানায় অভিযোগ। সাভারের রেডিও কলোনি এলাকায় চাঁদা না দেওয়ায় ডাব বিক্রেতার ভ্যান ও ২০০ পিস ডাব ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।এবিষয়ে সাভার থানায় মামলা হয়েছে।
অভিযোগ উঠেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা জেলা উত্তরের সাবেক যুগ্ম সম্পাদক আরমান হোসেন বাবু ও তার সহযোগীরা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিলেন। চাঁদা না দিলে দোকান বসাতে বাধা, হুমকি এবং মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি সকালে ফুটব্রিজের নিচে ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে ৮–১০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ২০০ পিস ডাবসহ তার ভ্যানটি নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।