সাভারে তরুণীকে গণধর্ষণ,আটক-১

সাভার প্রতিনিধিঃ
তরুণীকে গণধর্ষণ,আটক-১। ঢাকার সাভারে এক তরুণীকে গণ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দেলোয়ার ওই এলাকার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ার এবং তার বন্ধু অন্তর ওই তরুণীর বাসায় এসে বিদেশ নেয়ার প্রলোভনে তাকে গণধর্ষণ করে।

শিরোনাম