সাভারে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত,আহত-৭

বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।আহত হয়েছে ৭ জন।পুলিশ লাশটি উদ্ধার করেছে।

জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামের মুনতাজ আলীর ছেলে আবু সাইদ (৫০) এর উপর এলাকার জাকির ও তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়।হামলায় ঘটনাস্থলেই নিহত হন আবু সাঈদ। এ সময় আহত হয় বেরাইদ এলাকার জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম