সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধ*র্ষণ

সাভার প্রতিনিধিঃ
সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী (২৫) কে ধ*র্ষণের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেছেন ঐ ছাত্রী।

জানা গেছে,ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রী। তার পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া থাকে। মামলার আসামিরা হলো,সাভারের সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শিরোনাম