সাভারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ ১৪ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টারঃ
সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

জানা গেছে,সোমবার (৩ জানুয়ারী)দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী এমদাদুল হক অতুলের বাড়ির জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ভেতরে প্রবেশ করে এবং বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন,এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম