সাভারে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যু

ঢাকা প্রতিনিধিঃ
ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যু। ঢাকার সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সাভার থানা স্ট‍্যান্ড এলাকার ক্রাউন হাসপাতাল ও স্পেশালাইজড হাসপাতালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে সাহারা আমিন নামে এক শিশুকে সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। আজ শিশুটিকে অ্যানেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার। অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহারা। পরে তাকে দ্রুত এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একইদিন দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ডে মডার্ন প্লাজার ওপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

শিরোনাম