সাভারে শিক্ষিকার বাসায় প্রকাশ্য দিবালোকে চুরি

সাভার প্রতিনিধি:
শিক্ষিকার বাসায় প্রকাশ্য দিবালোকে চুরি। রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের শিক্ষিকা মোসা. মৌসুমী আক্তারের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা।অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ রয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষিকা জানান, আজ দুপুর আনুমানিক ১টার দিকে তিনি ও তার ছোট বোন বাজার করার জন্য রায়সাহেব বাজারে যান। বাজার শেষে তার ছোট বোন আনুমানিক দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান এবং বিষয়টি তাকে ফোনে জানান। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখেন, বাসার গেটের তালা খুলে খাটের ওপর রাখা এবং ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

শিরোনাম