সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় হঠাৎ পুলিশ,পালালো ডাকাত দল

সাভার প্রতিনিধি:
সড়কে গাছ ফেলে ডাকাতির সময় হঠাৎ পুলিশ,পালালো ডাকাত দল। ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় রাতের আঁধারে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারের চালক গাড়ি না থামিয়ে ঝুঁকি নিয়েই গাড়িটি নিয়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করায় পেছন দিক থেকে হামলা চালিয়ে গাড়িটিও ভাঙচুর করে ডাকাতরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজাশন-বিরুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।

ইতিমধ্যে প্রাইভেটকারের ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরত্বেই আমরা টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বাঁশি বাজানোর পাশাপাশি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

শিরোনাম