সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সাভারে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হলো ভূমি কর্মকর্তা।
জানা গেছে বুধবার(৯ জুলাই)দুপুরে সাভারের শ্যামলাসী কলাতিয়া গ্রামে সরকারি খাস জমি উদ্ধারে যান ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উচ্ছেদের নোটিশ দেয়া মাত্রই সন্ত্রাসীরা তার উপর হামলে পড়ে।এ সময় ভূমি অফিসের অন্য কর্মকর্তারা পালিয়ে যেতে সক্ষম হলেও হামলার শিকার হয় জাহাঙ্গীর আলম।তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক।এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।