সাভারে স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করলেন এমপি সালাউদ্দিন
সাভার প্র্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করলেন এমপি সালাউদ্দিন। সাভার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ডগরমোড়া এলাকায় রাজনৈতিক ও দলীয় কর্মসূচিকে আরও গতিশীল করার লক্ষ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানমাসুম তাঁর রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করেছেন। ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি প্রমুখ।