সাভার ও আশুলিয়াকে নিয়ে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

সাভার প্রতিনিধিঃ
সাভার ও আশুলিয়াকে নিয়ে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা মহানগরের উপকণ্ঠে দ্রুত বর্ধনশীল শিল্প ও জনবহুল এলাকা সাভার ও আশুলিয়াকে একীভূত করে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

চলতি মাসের ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

শিরোনাম