সাভার পরিবহন বাসে বিবাহিত কলেজ ছাত্রীকে রাতভর গণধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি:
সাভার পরিবহন বাসে বিবাহিত কলেজ ছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেই ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে ভাইরালের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ২৬ বছর বয়সী এক বিবাহিত ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন।
পরে যাত্রীরা নেমে গেলে চালক, হেলপার ও তাদের সহযোগী ওই কলেজ ছাত্রীকে জোর পূর্বক বাসে আটকে রাখে। তারা ভুক্তভোগীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাতে ঘোরাতে রাতভর তাঁকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে করটিয়া আন্ডারপাস এলাকায় ঢাকাগামী লেনে বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভুক্তভোগীসহ বাস ও গ্রেপ্তারদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম