সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দাগী তিন নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ

সাভার প্রতিনিধিঃ
স্বাস্থ্য কমপ্লেক্সে দাগী তিন নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোরকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর সোমবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়।

জানা যায়, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও স্বজনদের লক্ষ্য করে স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিলেন। সেদিনও তারা একই কৌশলে চুরির চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ তাদের গতিবিধি লক্ষ্য করে নজরদারি শুরু করলে ভিডিও প্রমাণসহ হাতেনাতে ধরা পড়লে তাদের পুলিশে সোপর্দ করা হয়।তবে তাৎক্ষণিকভাবে এদের নাম জানা যায়নি।

শিরোনাম