সারজিসের মূত্রনালীতে পাথর!

সংবাদ জমিন রিপোর্ট:
সারজিসের মূত্রনালীতে পাথর! জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালীতে পাথর হয়েছে। এই অবস্থায় তার অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত।

এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় সারজিস আলমকে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শিরোনাম