সারাদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দু্র্ঘটনায় নিহত-৬,আহত-৯
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সারাদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দু্র্ঘটনায় নিহত হয়েছপ ৬ জন,আহত হয়েছে ৯ জন।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক নুর আলম ও বাসের হেলপার কাদের মিয়া। তিনি ঝিনাইদহ জেলার সদর তেঁতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মিয়ার ছেলে।
মহাদেবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) সকাল ১১টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও ঢাকাগামী তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিস্টেন্ট মো. আফতাব উদ্দীন।
সাতক্ষীরায় বাসচাপায় আমানুল্লাহ (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মুড়াউড়া নামক স্থানে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়। গতকাল দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার পুত্র।