সালফেটমুক্ত শ্যাম্পু কেন ব্যবহার করবেন?

সংবাদ জমিন ডেস্কঃ
চুলের যত্নে আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু এর উপাদান সম্পর্কে অনেকেই আমরা সচেতন নই। বেশিরভাগ কমার্শিয়াল শ্যাম্পুতে সালফেট নামক এক ধরনের রাসায়নিক থাকে, যা চুল পরিষ্কার করলেও দীর্ঘমেয়াদে চুল ও মাথার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বর্তমানে অনেকেই সালফেটমুক্ত শ্যাম্পু বেছে নিচ্ছেন।

সালফেট কী?
সালফেট হলো এক ধরনের সারফ্যাকট্যান্ট; যা তেল, ময়লা ও ধুলাবালি ভেঙে পানি দিয়ে ধুয়ে ফেলতে সাহায্য করে। শ্যাম্পুতে সাধারণত ব্যবহৃত সালফেটগুলো শ্যাম্পুতে ফেনা তৈরি করে এবং চুল দ্রুত পরিষ্কার করে। সালফেটমুক্ত শ্যাম্পুতে এই ধরনের সালফেটভিত্তিক ক্লিনিং এজেন্ট থাকে না। এর বদলে প্রাকৃতিক বা মৃদু সারফ্যাকট্যান্ট ব্যবহার করা হয়। ফলে শ্যাম্পু চুল পরিষ্কার করলেও চুলের প্রাকৃতিক তেল পুরোপুরি দূর করে দেয় না।

সালফেটমুক্ত শ্যাম্পুর উপকারিতাঃ

সালফেট চুলের প্রাকৃতিক তেল কেড়ে নেয়, সালফেটমুক্ত শ্যাম্পু চুলের আর্দ্রতা বজায় রাখে, ফলে চুল নরম ও মসৃণ থাকে।
সালফেট রঙ দ্রুত ফিকে করে দেয়, তাই কালার ট্রিটেড চুলে সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করলে রঙ দীর্ঘস্থায়ী হয়।
সালফেট ত্বক শুষ্ক, চুলকানি বা লালচে করে তুলতে পারে। সালফেটমুক্ত শ্যাম্পু ত্বকের প্রতি মৃদু।
সালফেট কোঁকড়ানো চুলের প্রাকৃতিক কার্ল প্যাটার্ন নষ্ট করে, সালফেটমুক্ত শ্যাম্পু এই সমস্যা কমায়।
সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহারে চুলের ভঙ্গুরতা, আগা ফাটা এবং অতিরিক্ত রুক্ষতা কমে।
সালফেটমুক্ত শ্যাম্পুর অসুবিধা

তুলনামূলক কম ফেনা হয়, ফলে অনেকেই মনে করেন চুল ভালোভাবে পরিষ্কার হচ্ছে না।
দামের দিক থেকে সাধারণ শ্যাম্পুর চেয়ে কিছুটা বেশি হতে পারে।
তেলতেলে চুলের জন্য একেবারে ভারী তেল বা ময়লা দূর করতে একটু সময় লাগতে পারে।

শিরোনাম