সিংগাইরের ভূমদক্ষিণ গ্রামের সেই তারকা ছাত্র হামজা এখন জজ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের সেই তারকা ছাত্র আমির হামজা এখন জজ। তাকে নিয়েই সোস্যাল মিডিয়ায় যত আলোচনা,যত গুঞ্জন। ভালবাসা ও অভিনন্দনে সিক্ত আমির হামজা।

জানা গেছে,আমির হামজা ঐ গ্রামের ব্যবসায়ী রুমান মিয়ার পুত্র ও অনু মিয়া এবং বাবুল মিয়ার ভাতিজা। তার দাদার নাম মরহুম ইঞ্জিনিয়ার ফণু মিয়া। ৩ ভাই বোনের মধ্যে হামজা ৩য়। তার বড় দুইবোনও মেধাবী ছাত্রী ছিলেন। যারা এখন সংসার যাপন করছেন। গতকাল সোমবার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে আমির হামজা যোগদান করেন। তার পরিবার-পরিজন ও এলাকাবাসী আমির হামজার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। সেই সাথে এই কৃতি সন্তানের দীর্ঘায়ু কামনা করতে ভুলেননি তারা।

শিরোনাম