সিংগাইরে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার,ধর্ষণের আলামত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধারের সময় ধর্ষণের আলামত মিলেছে।

জানা গেছে,শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।ধারণা করা হচ্ছে,দুর্বৃত্ত কিংবা দুর্বৃত্তরা কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে উক্ত স্থানে ফেলে গেছে।
এ সংবাদ লেখাা পর্যন্ত লাশটির কোন পরিচয় মেলেনি বলে থানা-পুলিশ জানায়।

শিরোনাম