সিংগাইরে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করে বিক্রি করা হলো নিলামে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সারা দেশে চলছে জ্বালানি তেলের লুটপাট। মানিকগঞ্জের সিংগাইরেও তার ব্যতিক্রম নয়। জ্বালানি তেল প্রেট্রোল,অকটেন,ডিজেল ও কেরোসিন সংগ্রহ করে মজুদ করেছিল মিলন মাহমুদ নামের এক ব্যবসায়ী।

সোমবার(২৭ এপ্রিল) বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিকেল সাড়ে ৩ থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাট সংলগ্ন মেসার্স মাহমুদ এন্টার প্রাইজ নামের এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার । এ সময় ওই প্রতিষ্ঠানের ২টি গুদাম থেকে সিংগাইর থানাধীন বাগুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় অবৈধভাবে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল প্রেট্রোল,অকটেন,ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়। অর্থদন্ড করা হয় ১ লক্ষ টাকা।। রবর্তীতে উদ্ধারকৃত তেল ওই রাতেই সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সূত্রে জানা যায়।

শিরোনাম