সংবাদ জমিন রিপোর্টঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাইটিভির পরিচয়ধারী ও উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহানের চাঁদাবাজ পুত্র বাদল হোসাইন নাট্য অভিনেত্রী নিয়ে ঘুরতে গিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন।যা নিয়ে সাংবাদিক সমাজ হয়েছিল বিব্রত। প্রশাসনে হয়েছে তোলপাড়। এবার ভাইরাল হয়েছে পরকীয়া প্রেমিকার সাথে ধর্ষণ ঘটনা নিয়ে।
জানা গেছে,মাইটিভির পরিচয়ধারী চাঁদাবাজ বাদল চারিগ্রামের জনৈকা কন্যার সাথে প্রেমের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। ঐ কন্যার সাথে দৈহিক সম্পর্কের ঘটনা ভাইরাল হয়।এরপর ইজ্জত হারানো ঐ কন্যা ধর্ষণের অভিযোগে মামলা ঠুঁকে দেয়। ঐ মামলায় নারীলোভী, চাঁদাবাজ বাদল সাম্প্রতিককালে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। একটি সূত্রমতে,মামলাটি বর্তমানে বিচারাধীন আছে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রুনালে।
এদিকে নারী ও চাঁদাবাজখ্যাত বাদলের বিরুদ্ধে বেরিয়ে আসছে থলের বিড়াল। মাটি ব্যবসায়ী ও প্রতারণার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া, এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে মামলায় ফাঁসানো,চাঁদা না দেয়ায় জনৈক কৃষককে চরম হয়রানি করা ছিল নিত্য নৈমিত্তিক কাজ। এলাকাবাসীর অভিযোগ রয়েছে, সার্টিফিকেট জাল করে স্কুল কমিটির সভাপতি হয়েছিলেন চাঁদাবাজ নারীলোভী বাদল।এছাড়া তিনি সার্টিফিকেট জাল করে স্কুল কমিটির সভাপতি হওয়ায় এলাকাবাসী ছিল নাখোশ।তবে স্কুল কর্তৃপক্ষ ঐ সার্টিফিকেটের অনুলিপি না দেয়ায় তার সার্টিফিকেট জাল না আসল তা পরীক্ষা করা সম্ভব হয়নি। চাঁদাবাজিসহ কমপক্ষে অর্ধডজন মামলার আসামী সে। এসব মামলা কোনটি চলমান।আবার কোনটি চলমান নেই। চাঁদাবাজি ও চরিত্রের কারণে বাদল একাধিকবার হামলার শিকার হয়েছে জনগণের হাতে। মাইটিভির এই সেই বাদল,যাকে কিনা চাঁদাবাজির অভিযোগে আমলারা উপজেলা পরিষদে গণধোলাই দিয়েছিল।এ ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধি কিংবা মিডিয়ার কেউ মুখ না খুললেও এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তিই জানান,ও সাংবাদিক সমাজের কলঙ্ক।ও যা করেছে তা ওপরওয়ালার কাছে বিচার দিয়ে রেখেছি।বিজ্ঞ আদালত ওর ন্যায় বিচার করবেন এটাই আমাদের প্রত্যাশা।