সিংগাইরে আওয়ামীলীগ নেতা ও মহিলালীগ নেত্রীকে গ্রেফতার

 

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে গত ২ আগস্ট দিবাগত গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ভিপি অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে। সৎ ও ন্যায়পরায়ন নেতাকে গ্রেফতার করায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অপরদিকে,একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। উভয় নেতা ও নেত্রীর গ্রেফতারে সোস্যাল মিডিয়ায় এই গ্রেফতারের তীব্র নিন্দা,প্রতিবাদ এবং তার নিঃস্বর্থে মুক্তির দাবি করেছে তাদের সমর্থকরা।

শিরোনাম