সিংগাইরে আঠালিয়ার দাগী ইয়াবা সম্রাট রিপন ও তার সহযোগী রবিউল আটক,এলাকায় স্বস্তি
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের সিরাজের পুত্র দাগী মাদক সম্রাট রিপন ও তার সহযোগী কালা রবিউলকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। রিপনের বিরুদ্ধে ”সংবাদ জমিন” পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছিল।
জানা গেছে,সোমবার(২ জানুয়ারী) রাত অনুমান ৮ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে আঠালিয়ার কেন্দ্রীয় কবর স্থানের পাশ থেকে রিপন ও তার সহযোগী জায়গীর গ্রামের কালা রবিউলকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী আটক করে খালের উপর ব্রীজের নিকটে রাস্তায় নিয়ে আসে। এরপর রিপনের কছে থাকা ইয়াবা হঠাৎ পাশের জলশয়ে ফেলে দেয়।পানিতে অনেক খোঁজাখুঁজি করেও ইয়াবার সন্ধান পাওয়া যায়নি। পরে তাদের আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী জানায়,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।