সিংগাইরে আঠালিয়া কবরস্থানের বৈদ্যুতিক তার চুরি

সিংগাইর(মানিকগঞ্জ)প্র্রতিনিধিঃ
কোন সেলো মেশিন ঘরের মোটর নয়,টিউবওলের বডি কিংবা মাথা নয় এবার কবরস্থানে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে।

জানা গেছে,ঐ গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে বৈদ্যুতিক লাইন নিয়ে তারযোগে পুরো কবরস্থান রাতে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকবছর পূর্বেই। রাত নামলেই বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠে কবরস্থান। শুক্রবার(৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কে বা কারা কবরস্থানের তার চুরি করে নিয়ে যায়।যার দাম আনুমানিক ৩০ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শিরোনাম