সিংগাইরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জানা গেছে,শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা কাশিমনগর এলাকার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,উপজেলার ঘোনাপাড়া গ্রামের তানভীর খান (২৮), যাদুরচর গোবিন্ধল গ্রামের আ:ওহাব (৪৮),বাড়াই ভিকরা গ্রামের লাভলু মিয়া (৩৫) ও ছোট কালিয়াকৈর গ্রামের সোহেল রানা (২৮)।

শিরোনাম