সিংগাইরে ইসলামনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদলের প্রধানের স্ত্রী অস্ত্রসহ আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্র্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মহর উদ্দিন (৭০) এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদলের প্রধানের স্ত্রীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

জানা গেছে,গত ১৮ আগস্ট রাত ২টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মহর উদ্দিন (৭০) এর বাড়িতে প্রবেশ করে চারটি গরু ডাকাতি করে নেয়ার সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে মহর প্রাণ হারায়। ঘটনাটি নিয়ে প্রশাসনে তোালপাড় শুরু হলে সিংগাইর সার্কেলের এএসপি ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে ওএম তৌফিক আজমের নেতৃত্বে ১৯ আগস্ট রাতে ধামরাই পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।এ সময় পুলিশ ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি নাম্বারবিহীন মিনিট্রাকসহ ডাকাতদলের প্রধানের স্ত্রী সালমা আক্তার (৪০) এবং ইসলামপুর গ্রামের এয়ারলাইফ ব্যাটারি ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী ও ঝিনাইদহ জেলার দুর্গাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ রানা (৩০) কে আটক করে পুলিশ।

আটককৃত সালমা আক্তার ও রানাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম বলেন,ডাকাতদলের অন্য সদস্যদের আটকের জোর চেষ্টা চলছে।।

শিরোনাম