সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন মহলে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে,সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর বাসষ্ট্যান্ডের অদূরে ইসলামীর ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ২৫ লক্ষাধিক টাকার মালামাল। বিদ্যুতের শর্ক-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিরোনাম