স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করলেও জামিন পেয়েছে।আর জামিন পেয়েই মামলার বাদী ও তার লোকজনকে হুমকি-ধামকি শুরু করেছে।
জানা গেছে,উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মৃত আইজুদ্দিনের পুত্র ও যৃবদল নেতা মোস্তফার সাথে সমাজে বিভিন্ন অনৈতিক কাজে নিয়ে একই গ্রামের চান মিয়ার পুত্র দেলোয়ার ও ফয়সাল গংদের বিরোধ চলে আসছিল। গত ১১ মে রাত অনুমান ১০ টার দিকে মোস্তফা বাড়ি ফিরছিল। বাড়ির সামনে পৌঁছলে দেলোয়ার,ফয়সালসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে মোস্তফার উপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় মোন্তফাকে। জখম যুবদল নেতা মোস্তফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। মামলার আসামীরা হলো, উত্তর পারিল গ্রামের চান মিয়ার পুত্র দেলোয়ার,সিদ্দিক আলীর পুত্র ফয়সাল,মৃত মেছের বেপারীর পুত্র আব্দুল হক,আওলাদের পুত্র রুবেল,মৃত মেছের বেপারীর পুত্র আনোয়ার,সাইদুর,সিদ্দিক আলীর পুত্র ফাহাদ,জয়নালের পুত্র রানা,রশিদের পুত্র দিরাজ,ফজলুর পুত্র জয়,আব্দুল বারেকের পুত্র সিদ্দিক আলী ও বেরুন্ডী গ্রামের মৃত ইমতিয়াজের পুত্র বাবুল। এছাড়া মামলায় আরো ৪-৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। উল্লেখ্য আসামী ফয়সাল ও সাইফুল ইতিপূর্বে এলাকার রফিক নামে এক ব্যক্তি পিস্তল দিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। এ ব্যাপারে রফিক থানায় সাধারণ ডায়েরীও করেছিল।
এদিকে ঘটনার পরের দিন সাইফুল নামে একজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও জামিন পেয়েছে। জামিনে এসেই বাদীকে হুমকি দিচ্ছে। তদন্ত কর্মকর্তা এসআই সালামত জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।অন্য আসামমীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।