সাভার ও সিংগাইরে একই দিনে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
কোহিনূর ইসলাম রাব্বিঃ
ঢাকার সাভার ও মানিকগঞ্জের সিংগাইরে একই দিনে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় উভয় পরিবারে চলছে শোকের মাতম।
জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি,বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এবং সদ্য গঠিত বঙ্গবন্ধু আদর্শ পরিষদ(ম্যাপ) এর অন্যতম সদস্য মোঃ দেলোয়ার হোসেন মিয়ার কলেজ পড়ুয়া পুত্র সাব্বির(২১)শনিবার(১৬ মার্চ) সকাল ৭টার দিকে মোটর সাইকেল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা ইউটার্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের সাথে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পুলিশ দুর্ঘটনা কবলিত স্থান থেকে মোটর সাইকেল ও বাসটিকে আটক করেছে।অপরদিকে একই দিনে তালেবপুর এলাকায় ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আলী নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এদিকে সাব্বিরের অকাল মৃত্যর ঘটনায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোক জ্ঞাপন করেছেন। শোক জ্ঞাপন করেছেন মুজিব আদর্শ পরিষদ(ম্যাপ)এর সদস্যরা।এক শোক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।