সিংগাইরে কলেজ ছাত্রীর ফাঁস নিয়ে আত্মহত্যা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ফাঁস নিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

জানা গেছে,রবিবার(১ মার্চ) উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের শরীফুলের কন্যা ও একাদশ শ্রেণীর ছাত্রী মুক্তি(১৮)সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়িতে কোন লোকজন ছিল না। বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।আত্মহত্যার কারণ জানা যায়নি।

শিরোনাম